১২শ লিটার চোরাই তেলসহ দুজন গ্রেপ্তার
০২ মে, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ন

  

১২শ লিটার চোরাই তেলসহ দুজন গ্রেপ্তার

নিউজরুম
০৮-০৪-২০২১ ০১:৪০ অপরাহ্ন
১২শ লিটার চোরাই তেলসহ দুজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ১ হাজার ২৬০ লিটার চোরাই তেলসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় উপজেলার তারাবো এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই তেলসহ একটি পিকআপ জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন, আব্দুল ইমাম ভূঁইয়া (৩৩) ও মো. মনির হোসেন (২২)।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‍্যাব-১১ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, গ্রেপ্তাররা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ চোরাই তেল কেনাবেচার সিন্ডিকেট গড়ে তুলেছে। এই চোরাই সিন্ডিকেট রাস্তার পাশে পার্কিং করা গাড়ি
থেকে অভিনব কৌশলে তেল চুরি করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কিছু অসাধু চালক ও হেলপার নামমাত্র মূল্যে তেলভর্তি লরি থেকে তেল চুরি করে এই সিন্ডিকেটের কাছে বিক্রি করে। চোরাই চক্র এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ক্ষুদ্র তেল ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে। এই তেল ব্যবহার করে গাড়ির ইঞ্জিনে ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান জসিম উদ্দিন চৌধুরী।


নিউজরুম ০৮-০৪-২০২১ ০১:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 320 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com