দিনাজপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা
০২ মে, ২০২৬ ০৩:৫৫ পূর্বাহ্ন

  

দিনাজপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা

নিউজরুম
০৭-০৪-২০২১ ০৫:৩৯ অপরাহ্ন
দিনাজপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের হিলিতে পুরাতন মূল্য তালিকা ও ফার্মেসিতে ফ্রি ওষুধ বিক্রি ও নিম্নমানের খাবার তৈরির অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার হিলি বাজার ও ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, হিলি বাজারে অভিযান চালিয়ে পুরাতন মূল্য তালিকা রাখার অভিযোগে দুই দোকানিকে ৮ হাজার টাকা, কোম্পানির দেয়া ফ্রি ওষুধ রেখে বিক্রি করার অভিযোগে সরকার ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং ডাঙ্গাপাড়া বাজারে নিম্নমানে খাবার তৈরির অভিযোগে কালাম বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, ভোক্তা স্বার্থ সুরক্ষায় নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনাকে এ অধিদফতর সবসময়ই স্বাগত জানায়। কিন্তু অসাধু ও অনৈতিক যেকোনো কাজের ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জিরো টলারেন্স প্রদর্শন করবে।


নিউজরুম ০৭-০৪-২০২১ ০৫:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 259 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com