লকডাউনে চলছে পশুহাট
১৩ মে, ২০২৬ ১১:০৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

লকডাউনে চলছে পশুহাট

নিউজরুম
০৫-০৪-২০২১ ০৫:৩৪ অপরাহ্ন
লকডাউনে চলছে পশুহাট

লকডাউনে মেহেরপুরের বিভিন্ন বাজারে দোকানপাট বন্ধ থাকলেও চলেছে গাংনীর বামন্দী পশুহাট। হাটে বেচা-কেনাও চলছে দেদারসে। মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। অনেকের মুখে দেখা যায়নি মাস্ক। একই সঙ্গে ক্রেতা-বিক্রেতাদের প্রয়োজন মেটাতে হাটের আশপাশের দোকানপাট খোলা দেখা যায়।

সোমবার (৫ এপ্রিল) সকালে সরেজমিনে ঘুরে এসব দৃশ্য দেখা যায়।

meher.jpg

এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিভিন্ন দোকানে স্বাস্থ্যবিধি মেনে মালামাল বিক্রি করা হলেও সরকার তা বন্ধ করে দিয়েছে। আর যেখানে কোনো স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব নেই সেখানে কী করে খোলা থাকে?

বামন্দী পশুহাট খোলা ও বন্ধে কোনো বিধি নিষেধ আছে কিনা জানতে চাইলে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ জানান, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। কিন্তু পশুর হাটের ব্যাপারে বিধি নিষেধ না থাকায় কোনো প্রকার ব্যবস্থা নিতে পারছেন না তারা।


নিউজরুম ০৫-০৪-২০২১ ০৫:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 216 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com