পুকুরে ডুবে প্রাণ গেল সুমাইয়ার
২৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০ পূর্বাহ্ন

  

পুকুরে ডুবে প্রাণ গেল সুমাইয়ার

নিউজরুম
০৪-০৪-২০২১ ০৫:০৭ অপরাহ্ন
পুকুরে ডুবে প্রাণ গেল সুমাইয়ার

গাজীপুরের শ্রীপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে সুমাইয়া আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার সিংদীঘি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সিংদীঘি গ্রামের লতিফ শিকদারের মেয়ে।

শিশুর ফুফু সাহিদা আক্তার স্বর্ণা বলেন, বেলা ১১টার দিকে সুমাইয়া আক্তার তার চাচাতো ভাই তৌহিদকে সাথে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে তৌহিদ দৌড়ে এসে তার স্বজনদের সুমাইয়া পানিতে ডুবে গেছে বলে জানায়। পরে তার স্বজনরা পুকুরে খোঁজে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় পারিবারিকভাবে দাফন করা হয়েছে।


নিউজরুম ০৪-০৪-২০২১ ০৫:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 615 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com