সীমিত পরিসরে চলবে সরকারি-বেসরকারি অফিস
১৫ মে, ২০২৬ ০৪:৫২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

সীমিত পরিসরে চলবে সরকারি-বেসরকারি অফিস

নিউজরুম
০৪-০৪-২০২১ ০২:১৩ অপরাহ্ন
সীমিত পরিসরে চলবে সরকারি-বেসরকারি অফিস

লকডাউনের মধ্যে জরুরি কাজ করতে সীমিত পরিসরে চলবে সরকারি-বেসরকরি অফিস। এই নির্দেশনা দিয়ে রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

৫ এপ্রিল (সোমবার) ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত প্রতিপালনের জন্য প্রজ্ঞাপনে ।

নির্দেশনায় বলা হয়েছে, সব সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত অফিস ও আদালত এবং বেসরকারি অফিস কেবল জরুরি কাজ সম্পাদনের জন্য সীমিত পরিসরে প্রয়োজনীয় জনবলকে নিজ নিজ প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় অফিসে আনা-নেয়া করতে পারবে। শিল্পকারখানা ও নির্মাণ কার্যাদি চালু থাকবে।

শিল্পকারখানার শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিবহন ব্যবস্থাপনায় আনা-নেয়া করতে হবে। বিজিএমইএ ও বিকেএমইএকে শিল্পকারখানা এলাকায় কাছাকাছি সুবিধাজনক স্থানে তাদের শ্রমিকদের জন্য ফিল্ড হাসপাতাল/চিকিৎসার ব্যবস্থা করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।


নিউজরুম ০৪-০৪-২০২১ ০২:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 346 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com