নায়ক জিৎকে এক নজর দেখতে মানুষের ঢল
২২ এপ্রিল, ২০২৬ ০২:৩২ অপরাহ্ন

  

নায়ক জিৎকে এক নজর দেখতে মানুষের ঢল

নিউজরুম
০৪-০৪-২০২১ ০২:১৩ অপরাহ্ন
নায়ক জিৎকে এক নজর দেখতে মানুষের ঢল

‘সাথী’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক তার। সুপারহিট সব গান আর দুর্দান্ত অভিনয়ের বরাতে সেই সিনেমাও ব্লকবাস্টার হিট হয়েছিলো। দুই বাংলাতেই সিনেমাটি দর্শকের মন জয় করতে পেরেছিলো। বিশেষ করে ‘ও বন্ধু তুমি শুনতে কি পাও’ গানের জনপ্রিয়তা ছিলো রেকর্ড পরিমাণ।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি জিৎকে। উপহার দিয়েছেন তিনি বহু সুপারহিট সিনেমা। দিনে দিনে গড়ে নিয়েছেন জনপ্রিয়তার সাম্রাজ্য। তিনি এখন খ্যাতির চূড়ায় রয়েছেন।

তাই তাকে এক নজর দেখতে উপচে পড়বে মানুষের ভিড় তাইতো স্বাভাবিক। এমন চিত্রই সম্প্রতি দেখা গেল ইনস্টাগ্রামে পোস্ট করা জিতের একটি সংক্ষিপ্ত ভিডিও থেকে। সেখানে দেখা যাচ্ছে, একটি মঞ্চে দাঁড়িয়ে তিনি। জিতের পরনে নীল রঙের ব্লেজার। চোখে রোদ চশমা। পর্দায় নায়ককে দেখতে মঞ্চের সামনে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ।

জিৎ হাতে মাইক নিয়ে কথা বলতেই চিৎকারে ফেটে পড়লেন তারা। যে কোনো রাজনৈতিক সভার ভিড়ের সঙ্গে পাল্লা দিতে পারে জিৎকে দেখতে আসা এই জনস্রোত। তবে কোনো রাজনৈতিক কর্মসূচির জন্য নয়, একটি মলের উদ্বোধনের জন্য মুর্শিদাবাদ গিয়েছিলেন অভিনেতা।

নিজের পোস্টে যদিও এ কথা উল্লেখ করেননি অভিনেতা। তবে ইনস্টাগ্রামে তার বেশ কয়েকটা ফ্যান ক্লাবের পেজ দাবি করছে এমনটাই।

কলকাতার সিনেমার বহু শিল্পী বেছে নিয়েছেন নির্দিষ্ট রাজনৈতিক দলকে। অনেকে সরাসরি নির্বাচনে অংশ নিচ্ছেন। অনেকে মাঠে রয়েছেন প্রচারণায়। তবে রাজনীতি থেকে দূরে আছেন জিৎ।

প্রসঙ্গত, ২০২০ সালে ‘অসুর’ ছবিতে অভিনয় করেছিলেন জিৎ। কিগান মান্ডির চরিত্রে মুগ্ধ করেছিলেন দর্শকদের। পরবর্তীতে তাকে দেখা যাবে ‘বাজি’ ছবিতে। এই ছবির মাধ্যমেই দর্শক প্রথম উপহার পাবেন জিৎ এবং মিমি চক্রবর্তীর জুটি।


নিউজরুম ০৪-০৪-২০২১ ০২:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 298 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com