মুন্সিগঞ্জে ১৪৫ মণ জাটকাসহ ট্রলার জব্দ
০২ মে, ২০২৬ ০৫:৫৮ পূর্বাহ্ন

  

মুন্সিগঞ্জে ১৪৫ মণ জাটকাসহ ট্রলার জব্দ

নিউজরুম
০৩-০৪-২০২১ ০১:১৭ অপরাহ্ন
মুন্সিগঞ্জে ১৪৫ মণ জাটকাসহ ট্রলার জব্দ

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ১৪৫ মণ (পাঁচ হাজার আটশ কেজি) জাটকা জব্দ করেছে মুক্তারপুর নৌ-পুলিশ। শনিবার (৩ এপ্রিল) ভোর ৬টায় সদর উপজেলার কাঠপট্টিগুদারা ঘাট এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন খান বলেন, লৌহজং থেকে ঢাকায় নেয়ার উদ্দেশ্যে কাঠপট্টি ঘাটে জাটকা আনা হচ্ছে। এমন সংবাদ পেয়ে সকালে ওই এলাকায় অভিযান চালাই।

jagonews24

কাঠপট্টিঘাটের কিছুটা দূরে একটি সন্দেহভাজন ট্রলার দেখতে পেয়ে পিছু নেয়া হয়। এসময় চালক ও অন্যরা পাশের একটি চরে ট্রলারটি থামিয়ে পালিয়ে যায়। সেখান থেকে ট্রলারসহ ১৮টি ড্রামভর্তি ১৪৫ মণ জাটকা জব্দ করা হয়।

সকাল ১০টায় মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব জাটকা বিতরণ করা হয়। ট্রলার চালক ও জাটকা সরবরাহকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।


নিউজরুম ০৩-০৪-২০২১ ০১:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 267 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com