শিরোনামঃ
নিউজরুম ০১-০৪-২০২১ ০৫:৪৫ অপরাহ্ন |
দিনাজপুরের বীরগঞ্জে গলায় মাছের কাঁটা আটকে ফারজানা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ফারজানা বেগম ওই গ্রামের বেলাল হোসেনের স্ত্রী।
ভোগনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদিউজ্জামান পান্না নিহত গৃহবধূর স্বামীর বরাত দিয়ে জানান, সকালে তিন সন্তান ও স্বামীর সঙ্গে গৃহবধূ ফারজানা বেগম ভাত খেতে বসেন। ভাত খাওয়ার সময় তার গলায় মাছের একটি কাঁটা আটকে যায়। তাৎক্ষণিক তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com