শিরোনামঃ
নিউজরুম ০১-০৪-২০২১ ১২:২০ অপরাহ্ন |
মেহেরপুরের মুজিবনগর থেকে জেলা জামায়াতের আমির তাজউদ্দীন খাঁনসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে উপজেলার শিবপুর গ্রামের ফজলুল গাজীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকৃতদের মধ্যে জেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দারজিজ হোসেন, উপজেলা জামায়াতের আমির খাঁন জাহান আলী, সাধারণ সম্পাদক খাইরুল বাশার, মোনাখালী ইউনিয়ন জামায়াতের আমির ফজলুল গাজী রয়েছেন।
এসময় তাদের কাছ থেকে তিনটি ককটেল, জিহাদী বই ও মোটরসাইকেল জব্দ করা হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম বলেন, মোনাখালী ইউনিয়ন জামায়াতের আমির ফজলুল গাজির বাড়িতে গোপন সভা চলছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মুজিবনগ থানা পুলিশ। সেখান থেকে ১৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে জামায়াতের পাঁচ নারী কর্মীও রয়েছেন।
আটক ১৩ নেতাকর্মীর নামে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com