কাঁচামাল-আসবাবপত্রের পিকআপে ফেনসিডিল সরবরাহ করত তারা
০৪ মে, ২০২৬ ০৪:১১ অপরাহ্ন

  

কাঁচামাল-আসবাবপত্রের পিকআপে ফেনসিডিল সরবরাহ করত তারা

নিউজরুম
৩০-০৩-২০২১ ০৩:৩৪ অপরাহ্ন
কাঁচামাল-আসবাবপত্রের পিকআপে ফেনসিডিল সরবরাহ করত তারা

রাজধানীতে ৫৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটককৃতরা হলেন মো. হানিফ (৪৫) ও মো. তমাল হোসেন (৩০)। তারা দুজনই নারায়ণগঞ্জের বাসিন্দা।

সোমবার (২৯ মার্চ) রাতে র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর দারুস সালাম থানার গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

কাঁচামাল-আসবাবপত্রের পিকআপে ফেনসিডিল সরবরাহ করত তারা

মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া) জিয়াউর রহমান চৌধুরী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করত। সেগুলো তারা পিকআপের মাধ্যমে কাঁচামাল ও আসবাবপত্র পরিবহনের আড়ালে ঢাকার বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করত।

jagonews24

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।


নিউজরুম ৩০-০৩-২০২১ ০৩:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 276 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com