বলিউডে বাড়ছে করোনা, এবার আক্রান্ত ফাতিমা সানা শেখ
২৪ এপ্রিল, ২০২৬ ০৩:৪৯ অপরাহ্ন

  

বলিউডে বাড়ছে করোনা, এবার আক্রান্ত ফাতিমা সানা শেখ

নিউজরুম
৩০-০৩-২০২১ ০৩:৩৪ অপরাহ্ন
বলিউডে বাড়ছে করোনা, এবার আক্রান্ত ফাতিমা সানা শেখ

করোনা আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করছে সারাবিশ্বে। বাড়ছে সংক্রমণ। সেইসঙ্গে মৃতের তালিকাও লম্বা হচ্ছে। এমন সময় বিপদসীমায় রয়েছে ভারত। গেল কয়েকদিনে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত পাওয়া গেছে দেশটিতে।

করোনা সংক্রমণে ডেঞ্জারজোনে রয়েছে মুম্বাই। এই ভাইরাস বাসা বাঁধছে একের পর এক অভিনেতার শরীরেও। সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আমির খান, বিক্রান্ত মাসে, পরেশ রাওয়াল, কার্তিক আরিয়ান, রোহিত শ্রফ, রণবীর কাপুর এবং মনোজ বাজপেয়ীর মতো তারকারা।

এবার জানা গেল আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। তার শরীরে কোভিড ১৯ পজিটিভ। আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি।

আক্রান্ত হওয়ার পর থেকে সব রকম সাবধানতা মেনে চলেছেন সানা। এ কথা নিজেই ইনস্টাগ্রামের মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী।

তিনি লিখেছেন, ‘আমি কোভিডে আক্রান্ত হয়েছি। সবরকম সাবধানতা এবং নিয়ম মেনে বাড়িতে নিভৃতবাসে রয়েছি। সবাইকে প্রার্থনার জন্য ধন্যবাদ। সাবধানে থাকুন।’

প্রসঙ্গত, ফাতিমাকে সর্বশেষ দেখা গিয়েছিল অনুরাগ বসুর ‘লুডো’ এবং ‘সুরজ পে মঙ্গল ভারি’ সিনেমায়। ভবিষ্যতে মুক্তি পাবে তার ‘আজিব দাস্তান্স’ ছবিটি।

এই ছবির প্রযোজক করণ জোহর। চারটি ছোট ছবিকে মিলিয়ে তৈরি হয়েছে ‘আজিব দাস্তান্স’। আগামী ১৬ এপ্রিল মুক্তি পাবে এই ছবি।


নিউজরুম ৩০-০৩-২০২১ ০৩:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 346 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com