পুরান ঢাকায় হালুয়া-রুটি বিক্রির ধুম
২২ এপ্রিল, ২০২৬ ০৪:৪০ পূর্বাহ্ন

  

পুরান ঢাকায় হালুয়া-রুটি বিক্রির ধুম

নিউজরুম
২৯-০৩-২০২১ ০৫:০৪ অপরাহ্ন
পুরান ঢাকায় হালুয়া-রুটি বিক্রির ধুম

আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি পবিত্র শবে বরাত। সেই হিসাবে সোমবার (২৯ মার্চ) পবিত্র শবে বরাত। তাই সকাল থেকেই রাজধানী পুরান ঢাকার বিভিন্ন গলিতে হরেক রকম হালুয়া-রুটির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। দুপুরের পর থেকে কেনাকাটা শুরু করেছেন বাসিন্দারা। বিকেল-সন্ধ্যায় শুরু হবে প্রতিবেশীর বাড়িতে বাড়িতে হরেক রকম হালুয়া-রুটি বিতরণের পর্ব।

পুরান ঢাকার বাসিন্দারা জানান, শবে বরাতে রুটি-হালুয়া রুটি বিতরণের ধর্মীয় কোনো তাৎপর্য নেই। এটি শত বছর ধরে সামাজিক রেওয়াজে পরিণত হয়েছে। এর মাধ্যমে প্রতিবেশীর সঙ্গে সামাজিক সম্পর্ক ও নিবিড় যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে।

jagonews24

সোমবার দুপুর ১টা। চকবাজার শাহী মসজিদের সামনের সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে বসেছে বিভিন্ন ধরনের রুটির দোকান। এসব দোকানে রুটির পাশাপাশি সুজি, বুট, ডিম, গাজর, বাদাম, পেঁপে, চালকুমড়া, নেসেস্তারসহ হরেক রকমের উপকরণ দিয়ে বৈচিত্র্যময় স্বাদের হালুয়াও বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন দোকানিরা। ক্রেতারাও দরদাম করে কেনাকাটা করছেন। এতে চকবাজার জমজমাট হয়ে উঠেছে।

চকবাজারের বোম্বে কনফেকশনারিতে মধু ও বাদাম মিশ্রিত রুটি কেজিপ্রতি ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। মধু, বাদাম ছাড়া ৩২০ টাকা কেজি। বোম্বে কনফেকশনারির ব্যবস্থাপক এস এম শামীম  বলেন, ‘শবে বরাত উপলক্ষে এই রুটির ব্যাপক চাহিদা থাকে। এ কারণে ফ্যাক্টরিতে বিভিন্ন ধরন বা নকশার রুটি তৈরি করি। এর মধ্যে এক থেকে ছয় কেজি ওজনের রুটি হয়েছে। মাছের নকশা করা রুটি বেশি বিক্রি হয়। প্রতিবছর শবে বরাতের দিন সকাল থেকেই বেচা-বিক্রি শুরু হয়। তবে দুপুর এবং বিকেলে সবচেয়ে বেশি বিক্রি হয়।’

jagonews24

আনন্দ বেকারিতে প্রতি কেজি রডের দাম ৩৫০ টাকা, স্পেশাল রুটি বড় ৫৫০ টাকা, ফিরনি ৪০০ টাকা কেজি। এ ছাড়া সুজির হালুয়া ৪০০ টাকা, বুটের হালুয়া ৬০০ টাকা, গাজরের হালুয়া ৬০০ টাকা, মাস্কট হালুয়া ৬০০ টাকায কেজি বিক্রি করতে দেখা গেছে।

নাজিমুদ্দিন রোড থেকে চকবাজারে রুটি কিনতে গেছেন আমীর উদ্দিন। তিনি বলেন, ‘প্রতিবছর এই দিনটি উৎসবের মতো করে পালন করি। এই দিনে রুটি কিনে ছেলে-মেয়ের শ্বশুরবাড়িসহ আত্মীয়-স্বজনের বাড়িতে পাঠানো হয়। আত্মীয়দের বাড়ি থেকেও আমাদের বাসায় রুটি-হালুয়া পাঠানো হয়। এর মাধ্যমে সামাজিক বন্ধন তৈরি হয়।’

jagonews24

চকবাজারের মতো পুরান ঢাকার জনসন রোড, নারিন্দা, টিপু সুলতান রোড, রায় সাহেব বাজার, বংশাল, লালবাগেও রুটি এবং হালুয়া বিক্রি করতে দেখা গেছে।


নিউজরুম ২৯-০৩-২০২১ ০৫:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 645 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com