শিরোনামঃ
নিউজরুম ২৯-০৩-২০২১ ১২:১৩ অপরাহ্ন |
অধ্যাপক ডা. বোরহান উদ্দিন হাওলাদারকে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে পরিচালক (ভারপ্রাপ্ত) নিয়োগ দেয়া হয়েছে। রোববার (২৮ মার্চ) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ পার-১ এর সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
অধ্যাপক ডা. বোরহান উদ্দিন হাওলাদার (প্রস্থডন্টিকস) ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com