গ্রামবাংলার হারিয়ে যাওয়া লাঠিখেলা
২৪ এপ্রিল, ২০২৬ ০৬:৪৫ অপরাহ্ন

  

গ্রামবাংলার হারিয়ে যাওয়া লাঠিখেলা

নিউজরুম
২৯-০৩-২০২১ ১২:১৩ অপরাহ্ন
গ্রামবাংলার হারিয়ে যাওয়া লাঠিখেলা

গ্রামবাংলার হারিয়ে যাওয়া লাঠিখেলা দেখতে ভিড় করেন শতশত মানুষ। দর্শকদের হাততালিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৮ মার্চ) ৪টায় এ লাঠিখেলা অনুষ্ঠিত হয়।

নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে কুষ্টিয়া থেকে আগত লাঠিখেলার দলটি ১৭ রকমের খেলা প্রদর্শন করে। এ সময় তারা দর্শককে বেশ মাতিয়ে তোলেন। বর্ণিল সাজে লাঠি হাতে লাঠিয়ালরা অংশ নেন এ খেলায়। খেলা দেখে দর্শকরা অভিভূত হন।

দর্শকরা জানান, নতুন প্রজন্মের অনেকেই এ খেলা প্রথম দেখলেন। হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই লাঠিখেলার এমন আয়োজন জেলা প্রশাসন বিশেষ দিনগুলোতে করার দাবি তাদের।

jagonews24

আয়োজকরা  জানান, হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই প্রথমবারের মতো লাঠিখেলার আয়োজন করা হয়েছে। আবহমান গ্রামবাংলার অন্যতম জনপ্রিয় লাঠিখেলা। ঢাকঢোল আর বাঁশির তালে আনন্দে উল্লাসে মেতে ওঠেন সবাই।

খেলায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উঁরাও, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম সরকারসহ বিভিন্ন দফতরের প্রধানরা।


নিউজরুম ২৯-০৩-২০২১ ১২:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 545 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com