‘পথচারীকে’ পেটালেন যুবলীগের নেতাকর্মীরা
১৬ মে, ২০২৬ ০৮:০২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

‘পথচারীকে’ পেটালেন যুবলীগের নেতাকর্মীরা

নিউজরুম
২৮-০৩-২০২১ ০১:৩০ অপরাহ্ন
‘পথচারীকে’ পেটালেন যুবলীগের নেতাকর্মীরা

সুনামগঞ্জে হেফাজতে ইসলামের কর্মী মনে করে এক পথচারীকে পিটিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা।

জানা যায়, রোববার (২৮ মার্চ) দুপুরে শহরের আলফাত স্কয়ার পয়েন্টে যুবলীগের নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় এক পথচারী সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক সে সময় যুবলীগের নেতাকর্মীরা দৌড়ে এসে তাকে মারধর করতে থাকেন। পুলিশ তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পৌর মার্কেট এলাকায় গিয়ে ছেড়ে দেয়।

jagonews24

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান  বলেন, শহরে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই জন্য আমরা সকাল থেকে মাঠে রয়েছি। তবে পাঞ্জাবি পরিহিত এক তরুণ রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তাকে হেফাজতের কর্মী মনে করে মারধর করা হয়। পরে আমরা তাকে উদ্ধার করি।’


নিউজরুম ২৮-০৩-২০২১ ০১:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 396 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com