শিরোনামঃ
নিউজরুম ২২-০৩-২০২১ ০৬:৩৭ অপরাহ্ন |
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে প্রায় সাত বছর ধরে নির্মাণাধীন থাকা সিনেমা ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। আসন্ন ঈদুল ফিতরেই মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা সিমলা অভিনীত এ ছবিটি। পরিচালক রুবেল আনুশ এই তথ্যই নিশ্চিত করলেন।
তিনি আজ ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানেই জানিয়েছেন, ছবিটি আসছে রোজা ঈদে মুক্তি দেয়ার কথা।
পরিচালক বলেন, ‘সিনেমার শুটিং, ডাবিং, এডিটিং থেকে শুরু করে সব কাজ শেষ। আগামী ঈদুল ফিতরে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি। সে অনুযায়ীই প্রস্তুতি নিচ্ছি।’
অসম প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমাটিতে সিমলার বিপরীতে দেখা যাবে ‘ঘেটুপুত্র কমলা’ সিনেমার অভিনেতা মামুনকে।
বেশ ঘটা করে মহরতের মাধ্যমে ২০১৪ সালের আগস্ট মাসে এ সিনেমার শুটিং শুরু করেন নির্মাতা। মাঝে এ সিনেমার নাম পরিবর্তন করে রাখা হয় ‘প্রেম কাহন’। কিন্তু সর্বশেষ ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামেই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক রুবেল আনুশ।
সিমলা-মামুন ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com