ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
০৪ মে, ২০২৬ ০৬:৩০ অপরাহ্ন

  

ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

নিউজরুম
২২-০৩-২০২১ ০৬:৪৭ অপরাহ্ন
ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মনিরুল ইসলাম নাহিদ (১৯), মৃদুল হাসান (১৯)। দুজনই ময়মনসিংহ নগরীর বাসিন্দা।

সোমবার (২২ মার্চ) বিকেলে ময়মনসিংহ র্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

jagonews24

র্যাব-১৪ এর মিডিয়া অফিসার ও সিনিয়র এএসপি সমীর সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জয়নুল আবেদীন পার্কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা বেশ কিছুদিন যাবত অবৈধভাবে দেশীয় অস্ত্র ও বিদেশি পিস্তল ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের পক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।


নিউজরুম ২২-০৩-২০২১ ০৬:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 279 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com