বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশই ফেবারিট
১৬ মে, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশই ফেবারিট

নিউজরুম
২২-০৩-২০২১ ০৬:৩৭ অপরাহ্ন
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশই ফেবারিট

যে পাঁচটি দেশ নিয়ে রোববার ঢাকায় শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট, সেখানে কাগজ-কলমে ফেবারিট বাংলাদেশই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদাযাপন উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই খেলতে নামবে বাংলাদেশ।

কাবাডির সর্বশেষ ওয়ার্ল্ড র্যাংকিয়ে বাংলাদেশ ৫ নম্বরে। ওপরে থাইল্যান্ড, পাকিস্তান, ইরান ও ভারত। বাংলাদেশের ওপরে থাকা দলগুলো নেই টুর্নামেন্টে। চারটি অতিথি দলই র্যাংকিংয়ে পিছিয়ে স্বাগতিকদের চেয়ে।

বাংলাদেশের পর অবস্থান আফ্রিকার দেশ কেনিয়ার। তারপর ইউরোপের দেশ পোল্যান্ড। টুর্নামেন্টের বাকি দুই দেশ শ্রীলংকা ও নেপালের র্যাংকিংয়ের শীর্ষ দশে নেই। শক্তি, ঐতিহ্য এবং ঘরের মাঠে খেলা-সবকিছু মিলিয়ে বাংলাদেশই চ্যাম্পিয়ন হওয়ার প্রধান দাবিদার।

এ বছরই বাংলাদেশে হওয়ার কথা ছিল বিশ্বকাপ কাবাডি। করোনাভাইরাসের কারণে স্থগিত আছে বিশ্বেও সবচেয়ে বড় এই টুর্নামেন্ট। তবে করোনাভাইরাস আবার বৃদ্ধির মধ্যেই ৫ দেশ নিয়ে এই টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়ে সাহসিকতার পরিচয়ই দিয়েছে কাবাডি ফেডারেশন। এটা বড় এক চ্যালেঞ্জও।

সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাকক্ষে টুর্নামেন্টের লোগো উম্মোচন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, ‘এই টুর্নামেন্টের মধ্য দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচকভাবে তুলে ধরা যাবে। আমরা স্বাস্থ্যবিধি মেনেই টুর্নামেন্ট আয়োজন করব।’

৫ দলের টুর্নামেন্ট হবে লিগভিত্তিক। তারপর শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, ‘আমাদের লক্ষ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া। সে লক্ষ্যেই আমরা ভারত থেকে কোচ এনে প্রস্ততি নিচ্ছি।’

লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সহসভাপতি জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম আজাদ, যুগ্ম সম্পাদক, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মো. মোজাম্মেল হক।


নিউজরুম ২২-০৩-২০২১ ০৬:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 282 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com