ভয় দেখানোর সাজা ভালো ব্যবহার ও বৃক্ষরোপণ
২৮ এপ্রিল, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ন

  

ভয় দেখানোর সাজা ভালো ব্যবহার ও বৃক্ষরোপণ

নিউজরুম
২২-০৩-২০২১ ০৬:৩৭ অপরাহ্ন
ভয় দেখানোর সাজা ভালো ব্যবহার ও বৃক্ষরোপণ

ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে দেওয়ান প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদ দেওয়ান ছিদ্দিককে ভয় দেখানোর মামলায় সাজা হিসাবে আসামিদেরকে ভালো ব্যবহার ও বৃক্ষরোপণের নির্দেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-দেওয়ান প্রোপার্টিজ লিমিটেডের আরেক ব্যবস্থাপনা পরিচালক জুয়েল হোসেন দেওয়ান, মানিক হোসেন দেওয়ান ও মুজাহিদুল ইসলাম।

সোমবার (২২ মার্চ) ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায়ে বিচারক বলেন, আসামিদের ছয় মাস প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে থাকতে হবে। এ সময় তারা কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়াবেন না বা একই ধরনের অপরাধ আর করবেন না। তারা শান্তি বজায় রাখবেন ও ভালো ব্যবহার করবেন। তাদের মধ্যে বিদ্যমান বিরোধ আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করবেন। আদালত এবং আইন প্রয়োগকারী সংস্থা তলব করলে যথাসময়ে উপস্থিত হবেন। প্রবেশনকালে আসামিরা ১০টি গাছ (৫টি বনজ ও ৫টি ফলজ) রোপণ করবেন। প্রবেশনকালে আসামিরা এসব শর্ত ভঙ্গ করলে বা তাদের আচরণ সন্তোষজনক না হলে প্রবেশন আদেশ বাতিল হবে ।আদেশ বাতিল হলে তাদের ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

উল্লেখ্য, ভয় দেখানো ও মোবাইল ফোন ভাঙার অভিযোগে দেওয়ান প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদ দেওয়ান ছিদ্দিক ২০১৭ সালের ৬ জুন কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ডিজিটি তদন্ত শেষে কাফরুল থানার উপ-পরিদর্শক হোসনা আফরোজ একই বছরের ১৮ জুলাই তাদের তিনজনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেন।


নিউজরুম ২২-০৩-২০২১ ০৬:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 457 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com