রিজভীর জ্বর কিছুটা কমেছে
০৫ নভেম্বর, ২০২৬ ০১:১৮ অপরাহ্ন

  

রিজভীর জ্বর কিছুটা কমেছে

নিউজরুম
২১-০৩-২০২১ ১১:৫৫ পূর্বাহ্ন
রিজভীর জ্বর কিছুটা কমেছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে তার জ্বর কমতে শুরু করেছে এবং খাবারের রুচি কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

রোববার (২১ মার্চ) সকালে তিনি এ তথ্য জানান।

রফিকুল ইসলাম বলেন, ‘এটাকে খুব একটা উন্নতি বলা যাবে না।’

বেশ কয়েকদিন ধরে জ্বরে ভোগার পর গত বুধবার তার করোনা টেস্ট করলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন।


নিউজরুম ২১-০৩-২০২১ ১১:৫৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 308 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com