সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পুনাক : আইজিপি
১৭ মে, ২০২৬ ০১:৫২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পুনাক : আইজিপি

নিউজরুম
২১-০৩-২০২১ ১১:৫৫ পূর্বাহ্ন
সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পুনাক : আইজিপি

বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের সংগঠন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ‘বসন্ত উৎসব-২০২১’ পালন করেছে। অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও পুনাকের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শনিবার (২০ মার্চ) রাতে রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স মেস মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে পুনাক সভানেত্রী জীশান মীর্জার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব এবং আইজিপিকে সম্মাননা প্রদান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পুনাকের সহ-সভানেত্রী নাসিম আমিন।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, ‘পুনাক সাম্প্রতিক সময়ে গণমানুষ বিশেষ করে নারী সমাজের কল্যাণে যেসব কর্মসূচি গ্রহণ করছে তা সত্যিই প্রশংসনীয়।’ সম্মাননার জবাবে আইজিপি পুনাক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

জীশান মীর্জা বলেন, ‘পুনাক নিজস্ব গণ্ডি পেরিয়ে করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। শিশু-কিশোরদের মানসিক বিকাশে নানান অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামীতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া পুনাক আগামীতে সাধারণ মানুষের কল্যাণে বৃদ্ধাশ্রম স্থাপনসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করবে।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুনাক তিন দশকেরও বেশি সময় ধরে পুলিশ পরিবারের নারী সদস্যদের জন্য নানান ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন, সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বৃহত্তর পরিসরে দেশের নারী সমাজের ক্ষমতায়ন ও উন্নয়নে ভূমিকা রাখছে।


নিউজরুম ২১-০৩-২০২১ ১১:৫৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 282 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com