ফরিদপুরে সড়কে ঝরল ৮ প্রাণ
২৬ এপ্রিল, ২০২৬ ০৯:২১ অপরাহ্ন

  

ফরিদপুরে সড়কে ঝরল ৮ প্রাণ

নিউজরুম
২১-০৩-২০২১ ১১:৫৫ পূর্বাহ্ন
ফরিদপুরে সড়কে ঝরল ৮ প্রাণ

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মোট ৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৬ জন ও ভাঙ্গা উপজেলায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, ফরিদপুর সদর উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে ফাঁড়ির এসআই আবুল খায়ের জানান, সকালে মাইক্রোবাসটি ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছিল। পথে ঢাকা-খুলনা মহাসড়কে মাঝিকান্দি এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

এ সময় আহত হন শিশুসহ ১২ জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

এদিকে জেলার ভাঙ্গা উপজেলার বিশ্বরোডে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২১ মার্চ) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।


নিউজরুম ২১-০৩-২০২১ ১১:৫৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 288 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com