শিরোনামঃ
নিউজরুম ২০-০৩-২০২১ ০৫:৫৯ অপরাহ্ন |
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেন ও ট্রলির সংঘর্ষে দুই শ্রমিকের হাত-পা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার দিঘির হাট রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজন হামিদুল ইসলাম (২৭)। তিনি উপজেলার ধুবনী গ্রামের মাবু মিয়া ছেলে। অপরজন আতিকুল ইসলাম (২৫)। তিনি উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের মজিবর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলা দিঘিরহাট রেলক্রসিং পার হয়ে বালু ভর্তি একটি ট্রলি করতোয়া এক্সপ্রেসের সাথে সংঘর্ষ হয়। এতে দুই শ্রমিককে হাত পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় সিংঙ্গীমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, ‘এই দিঘির হাট রেলক্রসিং কোনো গেটের ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেই চলছে। এ ঘটনায় দুইজন শ্রমিক আহত হয়ে তাদের রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।’
হাতীবান্ধা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হাত পা বিচ্ছিন্ন হওয়া দুই শ্রমিককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com