১৫০০ মাদরাসায় ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ তৈরির নির্দেশ
১৭ মে, ২০২৬ ০৬:৫৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

১৫০০ মাদরাসায় ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ তৈরির নির্দেশ

নিউজরুম
১৯-০৩-২০২১ ০৬:২১ অপরাহ্ন
১৫০০ মাদরাসায় ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ তৈরির নির্দেশ

শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সারাদেশের এক হাজার ৫০০ মাদরাসাকে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ তৈরির নির্দেশ দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে এটি বাস্তবায়ন করে বিশ্ববিদ্যালয়কে জানাতে বলা হয়েছে। দেশের মাদরাসাগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যে পাঠিয়েছে আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ এ প্রসঙ্গে বলেন, ‘মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চেতনা ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এই কর্ণারের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে। ফলে তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোনো শিক্ষার্থী জঙ্গিবাদের দিকে ঝুঁকবে না।’

উপাচার্য আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ কর্ণারে মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দলিল ও যুদ্ধের প্রামাণ্যচিত্র সংরক্ষিত থাকবে। সেখান থেকে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শ, জীবনাচার, রাজনৈতিক দর্শন, নেতৃত্বগুণ, দেশপ্রেমসহ সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবে। তারা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সোনার বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।’


নিউজরুম ১৯-০৩-২০২১ ০৬:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 245 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com