রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
২৬ এপ্রিল, ২০২৬ ০৯:২০ অপরাহ্ন

  

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিউজরুম
১৭-০৩-২০২১ ০৫:৪৪ অপরাহ্ন
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচর কালুনগর মধুসিটি এলাকার একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে মোহাম্মদ জাহিদ সরকার (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। জাহিদ সরকার ভোলার দুলারহাট থানার মোহাম্মদপুর গ্রামের মোহাম্মদ লালু সরকারের ছেলে। তিনি মধুসিটি এলাকার ওই নির্মাণাধীন ভবনে থাকতেন।

জাহিদের সহকর্মী ফারুক হোসেন জানান, কালুনগর মধুসিটির মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলায় কাজ করছিলেন জাহিদ। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


নিউজরুম ১৭-০৩-২০২১ ০৫:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 411 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com