‘বঙ্গবন্ধু বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য অংশ’
১৭ মে, ২০২৬ ০৮:০০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

‘বঙ্গবন্ধু বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য অংশ’

নিউজরুম
১৭-০৩-২০২১ ০৫:৪৪ অপরাহ্ন
‘বঙ্গবন্ধু বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য অংশ’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর বলেছেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া রয়েছে। আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী একসাথে উদযাপন করছি, যা বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য বিশাল প্রাপ্তি ও আনন্দের বিষয়। কারণ বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য অংশ।

বুধবার (১৭ মার্চ) রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর উপাচার্য এসব কথা বলেন।

উপাচার্য বলেন, বঙ্গবন্ধু আমাদের প্রেরণার উৎস। তার কর্ম ও আদর্শ চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবে।
তরুণ প্রজন্মকে জাতির পিতার আদর্শ থেকে শিক্ষা নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব)মো.আশরাফ উদ্দিন,সিনিয়র সিস্টেম এনালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর,সহকারী অধ্যাপক মো.আশরাফুজ্জামান,প্রোগ্রামার অনিত কুমার রায়সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


নিউজরুম ১৭-০৩-২০২১ ০৫:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 440 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com