জবিতে আধুনিক মেডিকেল সেন্টার উদ্বোধন
১৭ মে, ২০২৬ ০৭:৫৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

জবিতে আধুনিক মেডিকেল সেন্টার উদ্বোধন

নিউজরুম
১৭-০৩-২০২১ ০৫:৪৪ অপরাহ্ন
জবিতে আধুনিক মেডিকেল সেন্টার উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত আধুনিক মেডিকেল সেন্টার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় নির্মিত এই মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

নবনির্মিত এই মেডিকেল সেন্টারে ছেলে-মেয়েদের জন্য আলাদা দুইটি ওয়ার্ড, ডাক্তারদের বসার কক্ষ এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি রয়েছে।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত বছরের ডিসেম্বরে মেডিকেল সেন্টার আধুনিকায়নের কাজ শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কয়েক দফা কাজের মেয়াদ বাড়িয়ে চলতি বছরের মার্চে সম্পন্ন করা হয় এর নির্মাণ কাজ।

উদ্বোধনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর ড. মোস্তফা কামাল, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দফতরের পরিচালক, প্রধান প্রকৌশলী এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজরুম ১৭-০৩-২০২১ ০৫:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 252 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com