নড়াইলে দুই মাটরসাইকেলের সংঘর্ষে কলেজ অধ্যক্ষ নিহত
২৭ এপ্রিল, ২০২৬ ০২:৫০ পূর্বাহ্ন

  

নড়াইলে দুই মাটরসাইকেলের সংঘর্ষে কলেজ অধ্যক্ষ নিহত

নিউজরুম
১৭-০৩-২০২১ ০৫:৪৪ অপরাহ্ন
নড়াইলে দুই মাটরসাইকেলের সংঘর্ষে কলেজ অধ্যক্ষ নিহত

নড়াইল সদরের তুলারামপুর বাজার এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে রওশন আলম (৫০) নামের এক কলেজ অধ্যক্ষ নিহত হয়েছেন।

বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিক এ দুর্ঘটনা ঘটে। রওশন আলম সদর উপজলার তুলারামপুর দক্ষিণপাড়ার বাসিন্দা এবং আশার আলো মহাবিদ্যালয়ের অধ্যক্ষ।

রওশন আলমের ভাই জেলা পরিষদের সদস্য শরিফুল ইসলাম মুকুল জানান, বুধবার সকালে তুলারামপুর সেতু সংলগ্ন পার্শ্ববর্তী সড়ক থেকে রওশন আলম মোটরসাইকেলযোগে হাইওয়েতে উঠছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর মাটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেও সেখানে তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

সদর থানার অফিসার ইনাচর্জ (ওসি) ইলিয়াস হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।


নিউজরুম ১৭-০৩-২০২১ ০৫:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 595 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com