ঢাকায় বিশ্বতারকাদের টি-টোয়েন্টি লড়াই, নতুন খবর শোনালেন পাপন
১৭ মে, ২০২৬ ০৯:০৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ঢাকায় বিশ্বতারকাদের টি-টোয়েন্টি লড়াই, নতুন খবর শোনালেন পাপন

নিউজরুম
১৭-০৩-২০২১ ০৫:৪৪ অপরাহ্ন
ঢাকায় বিশ্বতারকাদের টি-টোয়েন্টি লড়াই, নতুন খবর শোনালেন পাপন

করোনা এসে সব এলোমেলো করে দিল। না হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে আগামী সপ্তাহে রাজধানী ঢাকায় বিশ্ব ক্রিকেট তারকাদের মিলনমেলা বসতো।

কথা ছিল, ২১ ও ২৩ মার্চ দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। যেখানে অংশ নেবেন বিশ্বের সব নামি-দামি ক্রিকেট তারকারা। বিশ্ব একাদশ আর এশিয়া একাদশ নামের দুই দলের অংশগ্রহণে হওয়ার কথা ছিল ওই প্রীতি ক্রিকেট ম্যাচ দুটি।

কিন্তু করোনার কারণে তা আর হলো না। আদৌ কি হবে? হলে কবে? ক্রিকেট সমর্থকদের এই দুই ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ (বুধবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের জন্মদিনে সে প্রশ্নে আশার খবর শোনালেন।

পাপন অনেক কথার ভিড়ে জানিয়েছেন, যেহেতু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন আগামী ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাই হতাশ হওয়ার কিছু নেই। ডিসেম্বরের মধ্যেই বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের ওই দুই প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে। সময় ও সুযোগ পেলে তা আয়োজন করা হবে।

নাজমুল হাসান পাপন বলেন, ‘জন্মশতবার্ষিকী উদযাপনটা ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সেজন্য আমরা একটা আশার আলো দেখছি।’

যদি ম্যাচ দুটি মাঠে গড়ানো সম্ভব হয়, তবে কবে হতে পারে? দিন-তারিখ জানতে চাইলে বিসিবি প্রধান বলেন, ‘আসলে কোভিড পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে এখন। সেটাও আমাদের চোখে রাখতে হচ্ছে যে, কোন দিকে যায় না যায়। তবে অবশ্যই আমাদের তো ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব এই সিরিজটা করা।’

খেলোয়াড় সংগ্রহ ও তাদের কনফার্ম করার বিষয়টি নিয়ে পাপন বলেন, ‘আসলে এই মুহূর্তে যে আলাপ-আলোচনা শুরু হয়েছে, তা নয়। কিন্তু আমাদের দিক থেকে একটা প্রস্তুতি নিতে যাচ্ছি, কখন কি করা যায় কিংবা কি ধরনের খেলোয়াড় পাওয়া যেতে পারে।’

পাপন যোগ করেন, ‘কাদের কাদের ওই সময়ে পাওয়া যাবে, এসব আগে খুঁটিয়ে দেখতে হবে। তারপর প্রতিটি ক্রিকেটারের সাথে কথা বলে সব কিছু চূড়ান্ত করা। যেহেতু কোভিড আক্রান্তর সংখ্যা ও মাত্রা কমে এসেছিল, তাই আমাদের পরিকল্পনা ছিল এই মাসের (মার্চের) শেষ দিকে যোগাযোগ করার। কিন্তু এখন করোনা যেভাবে বাড়ছে, তাতে করে তো একটু শঙ্কিত।’

করোনার কারণে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে, কিন্তু সুযোগ পেলেই সিরিজটা আয়োজন করে ফেলতে চায় বিসিবি। বোর্ড সভাপতির কথা, ‘অনেক দেশ কিন্তু লকডাউনে চলে গেছে। সামনে কী হবে বলা মুশকিল। সেদিক দিয়ে চিন্তা করলে একটু অনিশ্চয়তা আছে। তবে এটুকু আপনাদের নিশ্চিত করতে পারি যে, যদি কোনো সুযোগ পাই, প্রথম সুযোগেই আমরা এই খেলাটা আয়োজন করে ফেলব।’


নিউজরুম ১৭-০৩-২০২১ ০৫:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 267 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com