শিরোনামঃ
নিউজরুম ১৭-০৩-২০২১ ০৫:৪৪ অপরাহ্ন |
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নিজস্ব চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার (১৭ মার্চ) সকালে বিএসটিআইয়ের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. নজরুল আনোয়ারের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও বিএসটিআই মহাপরিচালক শিল্প মন্ত্রণালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও পুষ্পস্তবক অর্পণ করেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিএসটিআইয়ের মহাখালীস্থ কোয়ার্টার্স জামে মসজিদে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিএসটিআইয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এ উপলক্ষে বিএসটিআইয়ের প্রধান, বিভাগীয় ও জেলা কার্যালয়ে আলোকসজ্জা করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com