সব সেনানিবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
১৭ মে, ২০২৬ ০৯:০৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সব সেনানিবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

নিউজরুম
১৭-০৩-২০২১ ০৫:২৫ অপরাহ্ন
সব সেনানিবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

ঢাকাসহ দেশের সব সেনানিবাসে একযোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা পুরাতন বিমানবন্দর এলাকায় ১০১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির অনুষ্ঠানসূচির সূচনা করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময় আন্তঃবাহিনী অনার গার্ড দেয়া হয়। দিনটি উপলক্ষে সেনাবাহিনীর সর্বস্তরের সামরিক এবং অসামরিক সদস্যদের অংশগ্রহণে সব সেনানিবাসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে ঢাকাসহ সকল সেনানিবাসের প্রতিটি প্রবেশ পথ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সাজানো হয়। এছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, মুক্তিযুদ্ধে তার ভূমিকা, দেশ গঠনে রাজনৈতিক অবদান ও বিভিন্ন উন্নয়নমূলক চিত্র তুলে ধরে সেনানিবাসগুলোতে র‌্যালির আয়োজন করা হয়। পাশাপাশি সেনাবাহিনীর সব ইউনিট, প্রতিষ্ঠান এবং সদর দফতরে বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এছাড়াও সেনাবাহিনী পরিচালিত সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আলোচনা অনুষ্ঠান, কুইজ, রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনটি উপলক্ষে জাতির পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সেনানিবাসগুলোর মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।


নিউজরুম ১৭-০৩-২০২১ ০৫:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 251 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com