শিরোনামঃ
নিউজরুম ১৭-০৩-২০২১ ০৪:০৮ অপরাহ্ন |
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
আলোচনায় সভায় উপাচার্য বলেন, সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু আজীবন কাজ করে গেছেন। তার জন্ম হয়েছিল বলেই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। বঙ্গবন্ধুর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে সৎ, সাহসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আলােকিত মানুষ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে গবেষণার ওপর গুরুত্বারােপ করেন ড. আখতারুজ্জামান।

এতে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাে. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাে. নিজামুল হক ভূইয়াসহ অফিসার্স অ্যাসােসিয়েশন, তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতি, কারিগরি কর্মচারী সমিতি ও ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ। রেজিস্ট্রার মো. এনামউজ্জামান আলোচনা সভা পরিচালনা করেন।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com