বিশ্বকাপ খেলতে দিল্লির পথে শ্যুটিং দল
১৭ মে, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বিশ্বকাপ খেলতে দিল্লির পথে শ্যুটিং দল

নিউজরুম
১৭-০৩-২০২১ ০৪:০৭ অপরাহ্ন
বিশ্বকাপ খেলতে দিল্লির পথে শ্যুটিং দল

আগামী ১৮ থেকে ২৯ মার্চ ভারতের দিল্লিতে হবে শ্যুটিং বিশ্বকাপ। মর্যাদার এই আসরে অংশ নিতে বাংলাদেশ জাতীয় শ্যুটিং দল এখন দিল্লির পথে।

আজ (বুধবার) দুপুর ১২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে রওনা হয়েছে ১১ সদস্যের দল।

দিল্লি রওনা হওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিনিয়র শ্যুটার শারমিন আক্তা্র রত্না জানিয়েছেন, 'দুপুর ১২টার দিকে ফ্লাইট ছিল। একটু বিলম্ব হয়েছে। আমরা বিশ্বকাপ থেকে দেশকে ভালো রেজাল্ট দিতে চাই।'

বাংলাদেশ দল
টিম লিডার- মোস্তাক ওয়ায়েজ
টিম ম্যানেজার- মোহাম্মদ আলী সোহেল
কোচ- গোলাম শফিউদ্দিন শিপলু

পুরুষ দল
আব্দুল্লা হেল বাকী, রিসালাতুল ইসলাম, রাব্বি হাসান মুন্না ও শাকিল আহমেদ ।

নারী দল
শারমিন আক্তার রত্না, সৈয়দা আতকিয়া হাসান দিশা, রিথিকা চৌধুরী ও আরমিন আশা।


নিউজরুম ১৭-০৩-২০২১ ০৪:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 259 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com