শিরোনামঃ
নিউজরুম ১৭-০৩-২০২১ ০২:০২ অপরাহ্ন |
সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে অর্ধশতাধিক ঘর। বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় আশুলিয়ার জামগড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরগুলোর ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। কিন্তু শ্রমিক কলোনিগুলো একই জায়গায় লাগোয়া থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এছাড়া আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। তবে চারটি ইউনিটের প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়’।
আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, আগুনে শ্রমিক কলোনির ৫০-৬০টি ঘর ও ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্না করার গ্যাস থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com