হারিয়ে যাওয়া শিশুর বাবা-মাকে খুঁজছে পুলিশ
১৭ মে, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হারিয়ে যাওয়া শিশুর বাবা-মাকে খুঁজছে পুলিশ

নিউজরুম
১৬-০৩-২০২১ ১০:৪১ পূর্বাহ্ন
হারিয়ে যাওয়া শিশুর বাবা-মাকে খুঁজছে পুলিশ

হারিয়ে যাওয়া শিশুর (১৩) বাবা-মার সন্ধান প্রয়োজন। সে বর্তমানে রাজধানীর তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।

তার গায়ের রং ফর্সা। উচ্চতা ৪ ফিট ৫ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে বেগুনি রঙের কামিজ ও বেগুনি ওড়না ছিল।

গত শুক্রবার (১২ মার্চ) রাত ২টার সময় হাজারীবাগ থানার আর এস সিএনজি ফিলিং স্টেশনের সামনে একটি মেয়েকে কান্নারত অবস্থায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন। এরপর মেয়েটির নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে সে কিছুই বলতে পারেনি। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে হাজারীবাগ থানায় নিয়ে আসে।

পুলিশও তার নাম-ঠিকানা জিজ্ঞাসা সে কিছু জানাতে পারেনি। পরবর্তীতে পুলিশ শিশুটিকে নিরাপদ হেফাজত এবং কাউন্সিলিংয়ের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠায়। হাজারীবাগ থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

শিশুটির কোনো স্বজনের সন্ধান পেলে বা কোনো ঠিকানা জানা থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে (ডিউটি অফিসার : মোবাইল নম্বর-০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নম্বর-০২৪৮১১৮৫৪২) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


নিউজরুম ১৬-০৩-২০২১ ১০:৪১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 229 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com