সব সমালোচনার জবাব দিতে প্রস্তুত শাহরুখ খান
২৬ এপ্রিল, ২০২৬ ০৭:৩৪ অপরাহ্ন

  

সব সমালোচনার জবাব দিতে প্রস্তুত শাহরুখ খান

নিউজরুম
১৫-০৩-২০২১ ০৫:২২ অপরাহ্ন
সব সমালোচনার জবাব দিতে প্রস্তুত শাহরুখ খান

বলিউড বাদশাহ শাহরুখের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। শাহরুখের সিনেমা মানেই দর্শকের জন্য বাড়তি আগ্রহ। তবে বেশ কয়েক বছর ধরে কিং খানের সিনেমা নিয়ে সমালোচনাও হচ্ছে বেশ।

সম্প্রতি এসব নিয়েই হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলাপ করেছেন শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিসের সিওও গৌরব ভার্মা।

শাহরুখের বড় পর্দার প্রত্যাবর্তন, তার প্রযোজনা প্রতিষ্ঠান এবং ভবিষ্যৎ নিয়ে গৌরব জানান, শাহরুখ বছর তিন পর আবারো ‘পাঠান’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন। সর্বশেষ ‘জিরো’ সিনেমায় দেখা মিলেছিল তার। এরপর নিজেকে গুছিয়ে নিতে প্রায় বছর দুই সময় নিয়েছেন শাহরুখ।

এই সময় তিনি পরিবারকে সময় দেওয়া এবং বেশ কিছু সিনেমার স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত সময় পার করেছেন।

গৌরব আরও বলেন, ‘শাহরুখ তার ভবিষ্যতের পরিকল্পনা নিজেই ঘোষণা করবেন। তাকে নিয়ে অনেক গুজবও ছড়ানো হচ্ছে। তিন বছরের বিরতির মাঝেই শাহরুখ তার সব কর্ম পরিকল্পনা করে নিয়েছেন। অনেক চমক আছে সেখানে।’

কিং খানের সম্প্রতি সিনেমাগুলো নিয়ে সমালোচনা হওয়া প্রসঙ্গে গৌরব জানান, শাহরুখের সিনেমা মানেই দর্শকের আলাদা নজর। ভক্ত, সমালোচক সবাই তার সিনেমা দেখে। শাহরুখের একার পক্ষে সবাইকে খুশি করা কখনোই সম্ভব নয়। তবে কিং খান বর্তমানে সিনেমা করার ক্ষেত্রে আরও একটু খুঁতখুঁতে হয়েছেন।

অনুরোধের ঢেঁকি গেলার চেয়ে তিনি এখন নিজের সুনামের দিকে বেশি মনযোগী।


নিউজরুম ১৫-০৩-২০২১ ০৫:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 292 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com