‘প্রধানমন্ত্রীর পদক্ষেপে ইউরোপের চেয়ে এগিয়ে বাংলাদেশ’
১৭ মে, ২০২৬ ০৮:৪২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

‘প্রধানমন্ত্রীর পদক্ষেপে ইউরোপের চেয়ে এগিয়ে বাংলাদেশ’

নিউজরুম
০৮-০৩-২০২১ ০৯:১৩ অপরাহ্ন
‘প্রধানমন্ত্রীর পদক্ষেপে ইউরোপের চেয়ে এগিয়ে বাংলাদেশ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবমুখী পদক্ষেপে বাংলাদেশ ইউরোপের দেশগুলোর চেয়ে অনেক দূর এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান।

সোমবার (৮ মার্চ) সকালে চট্টগ্রাম জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক উপ-পরিচালকের কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

চট্টগ্রামের ডিসি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ক্ষমতায় থেকে নারীর ক্ষমতায়নে বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছেন। এ কারণে বাংলাদেশ ইউরোপিয়ান দেশগুলোর চেয়ে অনেক দুর এগিয়ে গেছে। করোনায় ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্যরা উন্মাদের মতো আচরণ করেছেন। অথচ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘরে বসে না থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় দিন-রাত পরিশ্রম করেছে। এ কারণে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এ দেশ অনেকটা সফল।’

তিনি আরও বলেন, ‘নারীরা কখনো পুরুষদের প্রতিদ্বন্দ্বী নয়। সরকারের আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টার কারণে যোগ্যতার প্রমাণ দিয়ে নারীরা এখন সব পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হচ্ছে। আগামী ২০৩০ সালে এসডিজি অর্জন ও ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সকলের অংশগ্রহণ জরুরি। নারীর ক্ষমতায়ন শতভাগ নিশ্চিত করতে হলে নারীর প্রতি সহিংসতা, নারী-শিশু নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। পুরুষের পাশাপাশি নারীরা স্বাবলম্বী হলে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর হবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম জাকারিয়ার সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার সালমা পারভীনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত আরও বক্তব্য করেন- চট্টগ্রাম মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক মাধবী বড়ুয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদফতরের সাবেক উপ-পরিচালক অঞ্জনা ভট্টাচার্য, শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নূরুল আবছার ভূঁঞা, জাতীয় মহিলা সংস্থার সদস্য কল্পনা লালা, বেসরকারি উন্নয়ন সংস্থা ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, ইউনিসেফের শিশু সুরক্ষা কর্মকর্তা ফ্লোরা জেসমিন দীপা ও অর্জন মহিলা সংস্থা সভানেত্রী আবিদা আজাদ।


নিউজরুম ০৮-০৩-২০২১ ০৯:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 259 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com