শিরোনামঃ
নিউজরুম ০৬-০৩-২০২১ ০৮:০৩ অপরাহ্ন |
আমেরিকার প্রোগ্রেস রেল লোকোমোটিভ ইনকরপোরেশনে বাংলাদেশ রেলওয়ের জন্য তৈরি করা ৪০টি ব্রডগেজ ইঞ্জিনের ৮টি দেশে এসে পৌঁছেছে। আজ (শনিবার) সকালে চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে এসব ইঞ্জিন খালাসের কাজ শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. বোরহান উদ্দিন।
২০১৯ সালের জানুয়ারিতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ১ হাজার ১২৩ কোটি টাকা ব্যয়ে আমেরিকার প্রোগ্রেস রেল লোকোমেটিভ ইনকরপোরেশনের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের ৪০টি ব্রডগেজ ইঞ্জিন ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী ৩৬ মাসের মধ্যে ইঞ্জিনগুলো সরবরাহের কথা রয়েছে। চুক্তির পর ২৬ মাসের মাথায় প্রথম চালানে ৮টি ব্রডগেজ ইঞ্জিন দেশে এসে পৌঁছাল। বাকিগুলো চার ধাপে এসে পৌঁছাবে। বন্দর থেকে এসব ইঞ্জিন চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়েতে আসবে।
বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ৯৪টি ব্রডগেজ লোকোমোটিভ রয়েছে। এর মধ্যে ৫৫টির অর্থনৈতিক মেয়াদ (২০ বছর হিসেবে) শেষ হয়ে গেছে। নতুন আসা এসব ইঞ্জিন দ্রুত প্রতিস্থাপন করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com