বিএনপি রাজপথে না নামলেও সরকার টিকবে না : গয়েশ্বর
২০ এপ্রিল, ২০২৬ ০৬:৪০ অপরাহ্ন

  

বিএনপি রাজপথে না নামলেও সরকার টিকবে না : গয়েশ্বর

নিউজরুম
০৫-০৩-২০২১ ০৩:৫০ অপরাহ্ন
বিএনপি রাজপথে না নামলেও সরকার টিকবে না : গয়েশ্বর

বিএনপি রাজপথে না নামলেও সরকার থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘আমরা (বিএনপি) রাজপথে নামি আর না নামি, সরকার টিকবে না।’

শুক্রবার (৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদ’ আয়োজিত ‘গণতন্ত্র, গণমাধ্যম, গণকন্ঠ অবরুদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে?’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘দেশ স্বাধীন হয়েছিল যুদ্ধের মাধ্যমে। কোনো বক্তব্যের মাধ্যমে দেশ স্বাধীন হয়নি। যে যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল সেই যুদ্ধের ডাক দিয়েছিলের জিয়াউর রহমান।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমানের খেতাব কে দিল, কি দিল না; জিয়াউর রহমানকে কে কি বলল, কি বলল না তাতে কিছু যায় আসে না। জিয়াউর রহমান তার অবস্থানেই আছেন, থাকবেন। ওরা (আওয়ামী লীগ) মাঝেমধ্যে আমাদের সংবেদনশীল জায়গায় স্পর্শ করবে, আঘাত করবে। সেটা নিয়ে যদি আমরা ব্যস্ত হই, তাহলে তারা আরামে দিন কাটাবে। গত ১২/১৩ বছর আমরা এমনই দেখেছি।’

গয়েশ্বর বলেন, ‘আওয়ামী লীগ মানুষের জন্য না। কারণ আওয়ামী লীগকে মানুষের কাতারে ফেলানো যায় না। সেই ক্ষেত্রে ওরা সফল। ওরা ওদের কাজে ব্যর্থ না। ওরা পত্রিকা বন্ধ করা, পায়ের রগ কাটা, সাংবাদিক পেটানো, চুরিচামারি, মানুষের সম্পত্তি দখল, শিশু-নারী নির্যাতন, ব্যাংক ডাকাতি, ছিনতাই করছে। এটা ওদের অর্ধশত বছরের ঐতিহ্য।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাহেদুল ইসলাম লরেন প্রমুখ।


নিউজরুম ০৫-০৩-২০২১ ০৩:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 310 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com