সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক
০৫ মে, ২০২৬ ০৯:২৯ পূর্বাহ্ন

  

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক

নিউজরুম
০৪-০৩-২০২১ ০১:০৮ অপরাহ্ন
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক

সাংবাদিক পরিচয় দিয়ে রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের সময় এক যুবককে আটক করেছে। তার নাম মো. ফরহাদ উদ্দিন (২০)।

র্যাব দাবি করেছে, ওই যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও চাঁদা আদায় করে পাওয়া নগদ ১৬ হাজার একশ টাকা জব্দ করা হয় বলেও জানিয়েছে র্যাব।

বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে  বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ -এর লালবাগ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিম।

তিনি বলেন, ‘বুধবার (৩ মার্চ) আটক করা ওই যুবক চকবাজারের দেবীদাস ঘাট লেন বাদশা মিয়া স্কুলের সামনে থেকে চাঁদা আদায় করছিল। এমন খবরে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।’

র্যাব জানায়, তার মতো যুবকদের এমন কার্যকলাপের ফলে প্রকৃত সাংবাদিকদের বিভিন্ন মহলে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়।

ফরহাদ উদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে রাজধানীর চকবাজারের বিভিন্ন মার্কেট থেকে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা উত্তোলন করে আসছিল। এভাবে সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।


নিউজরুম ০৪-০৩-২০২১ ০১:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 466 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com