৩৮ মণ জেলীযুক্ত চিংড়ি জব্দ
০৫ মে, ২০২৬ ০৯:৩০ পূর্বাহ্ন

  

৩৮ মণ জেলীযুক্ত চিংড়ি জব্দ

নিউজরুম
০৩-০৩-২০২১ ০৪:৫৭ অপরাহ্ন
৩৮ মণ জেলীযুক্ত চিংড়ি জব্দ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ৩৮ মণ জেলীযুক্ত চিংড়ি জব্দ করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (২ মার্চ) দিবাগত রাতে শিমুলিয়া ঘাটে ঢাকাগামী একটি বাস থেকে এগুলো জব্দ করা হয়।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শিমুলিয়া ঘাটে ঢাকাগামী বেপারী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১১টি কার্টনভর্তি ৩৮ মণ জেলীযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘এক শ্রেণির অসাধু মাছ ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার আশায় চিংড়ির ওজন বাড়াতে এ ধরনের অপকর্ম করে থাকেন। চিংড়িতে দেয়া এসব জেলী মানবদেহের জন্য খুবই ক্ষতিকর।’


নিউজরুম ০৩-০৩-২০২১ ০৪:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 391 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com