প্রথমবার ওয়েব সিরিজে মৌ, সঙ্গে একঝাঁক তারকা
২৬ এপ্রিল, ২০২৬ ০৭:৪৮ অপরাহ্ন

  

প্রথমবার ওয়েব সিরিজে মৌ, সঙ্গে একঝাঁক তারকা

নিউজরুম
০৩-০৩-২০২১ ০৪:৫৭ অপরাহ্ন
প্রথমবার ওয়েব সিরিজে মৌ, সঙ্গে একঝাঁক তারকা

দেশের একঝাঁক তারকাকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করছে এলবিসি মিডিয়া। প্রতিষ্ঠানটির প্রথম ওয়েব সিরিজটির নাম ‘সিক্স’। ছয় পর্বের সিরিজটিতে অভিনয় করছেন সাদিয়া ইসলাম মৌ।

এ সিরিজটি দিয়েই প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মৌ। নিশ্চিত হওয়া গেল, সম্প্রতি এলবিসির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এই সিরিজে মৌয়ের সঙ্গে নির্মাতা ফাহমিকেও দেখা যাবে অনলাইন প্লাটফর্মের জন্য প্রথম অভিনয় করতে। শিল্পী তালিকায় আরও থাকছেন অপর্ণা ঘোষ, সোহেল মন্ডল, তারিক আনাম খান, ইয়াশ রোহান, অশোক ব্যাপারীসহ আরো অনেকে।

প্রোডাকশন হাউস রেড পেড স্টিডিওর ব্যানারে এবং তানিম পারভেজের পরিচালনায় তৈরী হচ্ছে ওয়েব সিরিজ ‘সিক্স’।

jagonews24

বাংলাদেশের ওটিটি প্লাটফর্মে এতো বড় লাইন আপ নিয়ে এই প্রথম কোনো ওয়েব সিরিজ তৈরি করছে এলবিসি মিডিয়া। এ প্রসঙ্গে এলবিসির হেড অব অপারেশন এ্যান্ড সেলস ওমর ফারুক চৌধুরী বলেন, ‘এলবিসি মিডিয়া বাংলাদেশে সম্পূর্ণ ভিন্ন দুটি ওটিটি প্ল্যাটফর্ম ইরোস নাউ ও আড্ডা টাইমস্ এর ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে পথ চলা শুরু করে। যা বাংলাদেশের প্রধান প্রধান পেমেন্ট ওয়ালেট যেমন বিকাশ, নগদ-সহ যে কোন ব্যাংকের কার্ডের মাধ্যমে সহজেই সাবস্ক্রাইব করা যায়।

বাংলাদেশের কন্টেন্ট যেমন বাংলা মুভি, ওয়েব সিরিজ, নাটক, মিউজিক ইন্টারন্যাশনালি তুলে ধরাই হচ্ছে এলবিসির প্রধান লক্ষ্য। তারই ধারাবাহিকতায় আমরা নির্মাণ করতে যাচ্ছি ওয়েব সিরিজ ‘সিক্স’।

আমরা আশা করি, ইন্টারন্যাশালি ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশি কন্টেন্ট হিসাবে জায়গা করে নেবে এই ওয়েব সিরিজ ‘সিক্স’।’

আসছে এপ্রিলেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ওয়েব সিরিজ ‘সিক্স’।


নিউজরুম ০৩-০৩-২০২১ ০৪:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 406 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com