অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেলের ওপর ধর্ষণের অভিযোগ
০৫ মে, ২০২৬ ০৯:২৫ পূর্বাহ্ন

  

অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেলের ওপর ধর্ষণের অভিযোগ

নিউজরুম
০৩-০৩-২০২১ ০৪:৪১ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেলের ওপর ধর্ষণের অভিযোগ

তিন দশকের বেশি সময় আগে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ান পোর্টারের ওপর। কিন্তু এই অভিযোগ তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। খবর বিবিসির।

১৯৮৮ সালে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পোর্টারের বিরুদ্ধে। গত সপ্তাহে অস্টেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে পাঠানো একটি চিঠিতে এ বিষয়টি জানানো হয়। ১৯৮৮ সালে ধর্ষণের শিকার ওই নারী গত বছর আত্মহত্যা করেছেন।

ধর্ষণের অভিযোগ সামনে আসার পর থেকেই অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের দাবি উঠে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলছেন প্রধানমন্ত্রী মরিসন তার প্রতি সমর্থন জানিয়েছেন।

বুধবার পার্থে অনুষ্ঠিত এক বৈঠকে পোর্টার বলেন, ‘যেসব অভিযোগ উঠেছে তেমন কোন ঘটনা কখনও ঘটেনি।’ গত ফেব্রুয়ারি থেকেই অস্ট্রেলিয়ার গণমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে।

কিন্তু তার পরিচয় সে সময় প্রকাশ করা হয়নি। শুধু জানা সম্ভব হয়েছিল যে তিনি মন্ত্রিসভার একজন সদস্য। সাবেক প্রসিকিউটর পোর্টার ২০১৩ সালে পার্লামেন্টের সদস্য হন। এরপর ২০১৭ সালে তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব শুরু করেন।

ধর্ষণের শিকার ওই নারী গত বছর নিউ সাউথ ওয়েলস পুলিশকে তার অভিযোগের কথা জানালেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি। গত জুনে তার মৃত্যুর পরপরই ধর্ষণের অভিযোগের তদন্ত প্রক্রিয়া স্থগিত করে পুলিশ।


নিউজরুম ০৩-০৩-২০২১ ০৪:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 379 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com