নাইকো দুর্নীতি : খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৮ মার্চ
২০ এপ্রিল, ২০২৬ ০৮:১৩ অপরাহ্ন

  

নাইকো দুর্নীতি : খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৮ মার্চ

নিউজরুম
০২-০৩-২০২১ ১২:৪২ অপরাহ্ন
নাইকো দুর্নীতি : খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৮ মার্চ

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১৮ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২ মার্চ) খালেদার পক্ষে তার আইনজীবী অভিযোগ গঠনের শুনানি করেন। এদিন তার পক্ষে শুনানি শেষ না হওয়ায় কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনের ২ নম্বর ভবনে স্থাপিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ আদালতের জজ শেখ হাফিজুর রহমান সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা গেছে, কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি করেন।

২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।


নিউজরুম ০২-০৩-২০২১ ১২:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 278 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com