শিরোনামঃ
নিউজরুম ২৭-০২-২০২১ ১০:৫০ পূর্বাহ্ন |
ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় ম্যাচটি জিতে ২-১ ব্যবধানে লিড নিয়েছে স্বাগতিক ভারত। আহমেদাবাদের মোতেরায় বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত প্রথম ম্যাচটিতে ভারত পেয়েছে ১০ উইকেটের বড় জয়। তবে তাদের এ জয় ছাপিয়ে গেছে পিচকে ঘিরে নানান আলোচনা।
আহমেদাবাদ টেস্টের পিচে ম্যাচের প্রথম দিনের প্রথম ঘণ্টা থেকেই একপ্রান্তে শুরু হয়ে যায় বড় বড় সব টার্ন। নরম মাটির উইকেটে সেসব টার্নের সঙ্গে মানিয়ে নিতে পারেনি দুই দলের কেউই। ইংল্যান্ড নিজেদের দুই ইনিংসে অলআউট হয়েছে ১১২ ও ৮১ রানে, ভারত প্রথম ইনিংসে থেমেছে মাত্র ১৪৫ রানে।
ম্যাচের চার ইনিংস মিলে ব্যক্তিগত ফিফটি হয়েছে মাত্র দুইটি। ইংল্যান্ডের হয়ে জ্যাক ক্রলি এবং ভারতের হয়ে করেছেন রোহিত শর্মা। উইকেট যত কঠিনই হোক না কেন, ব্যাটসম্যানদের এমন ব্যর্থতা মেনে নিতে পারছেন না ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন।
তার মতে, শুধুমাত্র পিচের দোষ দিয়েই পার পেতে পারবেন না ব্যাটসম্যানরা। কারণ তারা ভুল করেছে নিজেদের বুদ্ধি খাটাতেও। খটখটে স্পিনিং উইকেটে স্পাইক লাগানো কেডস না পরে, রাবারের সোলের জুতা পরলে ব্যাটিং আরও সহজ হতো বলে মনে করেন ভারতের হয়ে ৯৯ টেস্ট খেলা আজহারউদ্দিন।
এ বিষয়ে টুইটারে তিনি লিখেছেন, ‘আহমেদাবাদ টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতা দেখে হতাশ। এই ধরনের খটখটে পিচে যেখানে বল ঘোরে, সেখানে সাফল্য পাওয়ার রাস্তা হল শট নির্বাচন এবং পায়ের ব্যবহার। এমন পিচে ব্যাটসম্যানরা স্পাইক লাগানো বুট পরে কেন ব্যাট করতে নামছে, তা দেখেই অবাক হয়েছি। এ ক্ষেত্রে রাবার সোলের জুতো পরে ব্যাট করলে ক্রিকেটারদের সমস্যা হয় না।’
‘কঠিন পিচে রাবারের সোলের জুতো পরে অনেক ব্যাটসম্যানকেই আমি দুর্দান্ত সাফল্য পেতে দেখেছি। তর্কের খাতিরে অনেকে বলতেই পারেন, এ ক্ষেত্রে রান নেওয়ার সময় পা পিছলে পড়ে যেতে পারে ব্যাটসম্যানরা। এর উত্তরে বলতে পারি, উইম্বলডনে সব টেনিস খেলোয়াড় কিন্তু রাবারের সোলের জুতো পরেই খেলেন।’
‘ভারতীয়দের মধ্যে এভাবে (রাবার সোলের জুতা পরে) সাফল্য পাওয়া ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন সুনিল গাভাস্কার, মহিন্দর অমরনাথ, দিলীপ ভেংসরকাররা। সফররত ক্রিকেটারদের মধ্যে অতীতে সফল হতে দেখেছি স্যর ভিভিয়ান রিচার্ডস, মাইক গ্যাটিং, অ্যালান বর্ডার, ক্লাইভ লয়েডসহ আরও অনেককে।’
It was disappointing to watch the batsmen come a cropper in the Ahmedabad Test.The key to batting on such dry tracks and rank turners is shot-selection and assured footwork. It makes little sense to wear spikes when batting.Rubber soles dont hamper ability of batsmen (1/3)
— Mohammed Azharuddin (@azharflicks)
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com