শিরোনামঃ
নিউজরুম ২৬-০২-২০২১ ০৬:৪৩ অপরাহ্ন |
কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
এসময় ‘লেখক মুশতাকের হত্যাকারী রাষ্ট্র’, ‘লেখক মুশতাকের হত্যাকাণ্ডের বিচার চাই’, ‘কথা বলার অধিকার চাই’, ‘ডিজিটাল নিরাপত্তা আইন মানি না’, প্রভৃতি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষক-শিক্ষার্থীরা।
এসময় বাংলা বিভাগের অধ্যাপক সৌভিক রেজা, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক বখতিয়ার আহমেদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মাহমুদ জামাল কাদেরী, শিক্ষার্থী আব্দুল মজিদ, আমান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলা বিভাগের অধ্যাপক সৌভিক রেজা বলেন, ‘লেখক মুশতাকের এই মৃত্যুর পুরো দায়ভার রাষ্ট্রের। প্রত্যেকটা মরদেহের হিসাবের জন্য সবাইকে সোচ্চার হতে হবে। জবাবদিহিতার বাইরে যেন কোনো মরদেহ না থাকে। আমরা এই ডিজিটাল নিরাপত্তা আইন মানছি না।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com