কাবাডির নির্বাচন ২৪ মার্চ
২৪ এপ্রিল, ২০২৬ ০৮:৩০ পূর্বাহ্ন

  

কাবাডির নির্বাচন ২৪ মার্চ

নিউজরুম
২৬-০২-২০২১ ০৬:৪৩ অপরাহ্ন
কাবাডির নির্বাচন ২৪ মার্চ

বাংলাদেশ কাবাডি ফেডারেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তফসিল অনুযায়ী আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে এই ফেডারেশনের নির্বাচন।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ খেলাটি দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে অনির্বাচিত কমিটি দিয়ে।

ঘোষিত তফসিল অনুযায়ী ৭ ও ৮ মার্চ মনোনয়নপত্র বিতরণ, ১১ মার্চ মনোনয়নপত্র দাখিল, ১৪ মার্চ মনোনয়নপত্র বাছাই, ২১ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার, ২১ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ২৪ মার্চ হবে নির্বাচন।

ফেডারেশনের ২৫ সদস্যের নির্বাহী কমিটির মধ্যে সভাপতি ছাড়া বাকি ২৪ পদের জন্য নির্বাচন হবে। সভাপতি হয়ে থাকেন সরকার মনোনীত।

৪ জন সহসভাপতি, ১ জন সাধারণ সম্পাদক, ২ জন যুগ্ম-সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ ও ১৬ জন সদস্য পদের নির্বাচনে ১০৯ জন কাউন্সিলর ভোট প্রদান করবেন।


নিউজরুম ২৬-০২-২০২১ ০৬:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 295 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com