শিরোনামঃ
নিউজরুম ১৯-০২-২০২১ ০৮:০১ অপরাহ্ন |
বাড়ির পাশের রাস্তায় জমে থাকা বরফ পরিষ্কার করতে এক অভিনব পদ্ধতির আশ্রয় নিলেন ইউক্রেনের এক কিশোর। অন্য কোনো স্বাভাবিক পদ্ধতির সম্মুখীন না হয়ে রীতিমতো তিনি এক খুনের নাটক সাজান এবং পুলিশকে ফোন দেন।
তার ধারণা, গ্রেফতার করতে পুলিশ যখন তার বাসায় আসবে তখন তাদেরকে বাধ্য হয়ে বাড়ির আশপাশে জমে থাকা বরফ পরিষ্কার করতে হবে। স্থানীয় পুলিশ প্রশাসনের মুখপাত্র ইউলিয়া কোভটুন এক সাক্ষাৎকারে বলেছেন, শনিবার রাতে আচমকা আমাদের কাছে এক টেলিফোন আসে যেখানে এক যুবক সরাসরি দাবি করেন যে তিনি তার মায়ের বয়ফ্রেন্ডকে ছুরিকাঘাতে হত্যা করেন। তার বাসার পাশের রাস্তা পুরো বরফে ছেয়ে আছে। তাই তিনি আমাদেরকে সঙ্গে করে স্লোপ্লাউ আনার পরামর্শ দেন।
ফোন পেয়েই পুলিশ অল-টেরেইন নামক এক বিশেষ ধরনের মোটরযানে তার বাসায় ছুটে যান। ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত গ্রিবোভা রুডনিয়া নামক এক ছোট গ্রামে তার বসবাস। তবে সেখানে পৌঁছানোর পর তারা দেখেন যাকে হত্যা করার অভিযোগ করা হয়েছে তিনি সম্পূর্ণভাবে অক্ষত এবং সুস্থ।
পরে ঘটনাস্থল থেকে পুলিশ ওই যুবককে আটক করে। তাকে ১১৯ রিভনিয়াস (বাংলাদেশের মুদ্রায় সাড়ে তিনশো টাকার কাছকাছি) জরিমানা করা হয়। পরে তিনি জানান, কয়েকদিন আগে স্থানীয় মিনিসিপ্যালিটির পক্ষ থেকে তার এলাকায় বরফ পরিষ্কার করার উদ্যোগ নেয়া হয় কিন্তু তাদের কাজে তিনি সন্তুষ্ট নন।
এদিকে এত ঠাণ্ডার মধ্যে বাইরে গিয়ে বরফ পরিষ্কার করার মতো ধৈর্যও তার নেই। তাই তিনি অন্য কোনও উপায় না দেখে এ রকম একটি ঘটনা সাজান। বিগত কয়েক দিনের ভারী তুষারপাতে রীতিমতো বিপর্যস্ত গোটা ইউক্রেন। দেশটির কোনও কোনও স্থান ২০ ইঞ্চিরও পুরু বরফের স্তরে ঢেকে গিয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com