খেলতে গিয়ে প্রাণ গেল দেড় বছরের শিশুর
২৭ এপ্রিল, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ন

  

খেলতে গিয়ে প্রাণ গেল দেড় বছরের শিশুর

নিউজরুম
১৯-০২-২০২১ ০৮:০১ অপরাহ্ন
খেলতে গিয়ে প্রাণ গেল দেড় বছরের শিশুর

হবিগঞ্জের বাহুবলে খেলতে গিয়ে প্রাণ গেল ইয়ামিন হোসেন নামে দেড় বছরের এক শিশুর। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কচুয়াদি গ্রামে ঘটনাটি ঘটে।

জানা যায়, সকালে ইয়ামিনসহ কয়েকজন শিশু খেলা করছিল। এ সময় এক শিশু ইয়ামিনকে ধাক্কা দিলে ইটের মধ্যে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে ওই শিশুর স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিবিৎসক দুলন দেব শিশুর মৃত্যু সত্যতা নিশ্চিত করেছেন।


নিউজরুম ১৯-০২-২০২১ ০৮:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 541 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com