কাদের মির্জা নিজেই অপরাজনীতি করছেন, অভিযোগ নেতাকর্মীদের
২০ এপ্রিল, ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন

  

কাদের মির্জা নিজেই অপরাজনীতি করছেন, অভিযোগ নেতাকর্মীদের

নিউজরুম
১৯-০২-২০২১ ০৩:২২ অপরাহ্ন
কাদের মির্জা নিজেই অপরাজনীতি করছেন, অভিযোগ নেতাকর্মীদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গসংগঠনের ব্যানারে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু। আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা সামছুদ্দিন জেহান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাছের, জেলা যুবলীগ আহ্বায়ক ইমন ভট্ট, যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আরমান প্রমুখ।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, আবদুল কাদের মির্জা দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অপরাজনীতির অভিযোগ তুলে নিজেই অপরাজনীতিসহ নানা অনিয়ম করে বেড়াচ্ছেন। তিনি শৃঙ্খলা ভেঙে দলীয় প্রধান তথা সরকার প্রধান শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জেলা সভাপতি-সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে নিয়মিত অশোভন আচরণ করে যাচ্ছেন। বিএনপি-জামায়াতের মতো রাষ্ট্রযন্ত্রের তথা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ করছেন। যা দলীয় শৃঙ্খলা এবং রাষ্ট্রের পরিপন্থী। এ কারণে নেতাকর্মীরা আবদুল কাদের মির্জার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

এদিকে, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলসহ দলের বেশকিছু নেতাকর্মীকে গ্রেফতারের দাবিতে থানার সামনে কাদের মির্জা।

শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মসূচি চলে। দাবি না মানা পর্যন্ত এ অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কাদের মির্জা। শনিবার সকাল ১০টা থেকে লাঠিসোটা নিয়ে আবারও থানার সামনে অবস্থান কর্মসূচি পালনের জন্য সমর্থকদের নির্দেশ দিয়েছেন তিনি।


নিউজরুম ১৯-০২-২০২১ ০৩:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 401 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com